শাহিনের সময় শেষ, সাবেক অধিনায়কের সরাসরি মন্তব্য

 

পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক রশিদ লতিফ সরাসরি বলেছেন, ওয়ানডে অধিনায়ক ও টি-টোয়েন্টি দলের মূল একাদশে থাকা দুই ক্ষেত্রেই শাহিনের সময় শেষ।

সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি মনে করেন, বাঁহাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি বর্তমানে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ারও যোগ্য নন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে শাহিনের আগের ধারালো ফর্ম দেখা যায়নি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন তিনি। ভারতের বিপক্ষে দুই ওভারে ২০ রানের বেশি দিয়ে এবং নামিবিয়ার ম্যাচে একাদশ থেকে বাদ দেয়ার পর সমালোচনা আরও তীব্র হয়েছে।

বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজেও পাকিস্তান হেরেছে শাহিনের নেতৃত্বে। যদিও তিন ম্যাচে চারটি উইকেট নিয়েছেন, নতুন বলে প্রত্যাশিত সাফল্য দিতে পারেননি। ব্যাট হাতে ঢাকায় একটি ম্যাচে ৩৭ রান করেও শেষ পর্যন্ত সিরিজ হারেছে পাকিস্তান।

রশিদ লতিফ স্পষ্টভাবে বলেছেন, ‘এখন সবাই বলছে শাহিনের ওয়ানডে অধিনায়ক হওয়া উচিত নয়। কিন্তু সে টি-টোয়েন্টি দলে থাকারও যোগ্য নয়। এখন আবার বলা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর তাকে অধিনায়ক করা উচিত। এটা একেবারেই ভুল। তার সময় শেষ।’

তবে শাহিনের ক্রিকেট ক্যারিয়ার এখনও শেষ হয়নি বলে মনে করেন লতিফ। আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া পিএসএলে তিনি লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন।

Read Previous

পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

Read Next

বিদায় রমজান: তাকওয়ার প্রদীপ জ্বলুক বারো মাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular