দেশে জ্বালানি সংকট নেই, মধ্যপ্রাচ্যের বাইরের সোর্সে নজর দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত ‘বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সংক্রান্ত উদ্ভূত যে কোনো পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের বাইরের সোর্স থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকার নজর দিচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য ছাড়াও যেসব সোর্স থেকে জ্বালানি আনা যেতে পারে সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ্, আমরা সফল হবো।

তিনি বলেন, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আমরা যেন মধ্যপ্রাচ্যের বাইরেও অন্য সোর্স থেকে জ্বালানি নিয়ে আসতে পারি সেজন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সঙ্গে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে উনি বসেছেন।

শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে৷ পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে সরকার।

Read Previous

সংসদে বক্তব্য শেষে ভুল স্বীকার করলেন হাসনাত আবদুল্লাহ

Read Next

জামালপুরে আ.লীগের ৩১ নেতাকর্মী কারাগারে

Most Popular