সাত মাসে রাজশাহী মেডিকেলে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

 

গত সাত মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন ১০ জন করে শিশু মারা গেছে। এক থেকে ২৮ দিন পর্যন্ত নবজাতকের মারা যাওয়ার ঘটনা বেশি ঘটেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সাত মাসে হাসপাতালের শিশু ইউনিটে শিশু ভর্তি হয়েছে ২৮ হাজার ৪২৭ জন। এর মধ্যে মারা গেছে ২২৫৫ জন। অর্থাৎ গড়ে প্রতিদিন ১০ জন শিশু মারা গেছে। মৃতের হার ৭.৯৩ শতাংশ। সবশেষ গত মার্চ মাসে মারা গেছে ৩০৬ শিশু।

শিশু ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের মধ্যে নবজাতক ছিল পাঁচ শতাধিক। এছাড়া হাম, নিউমোনিয়া ও ঠাণ্ডাজনিত শ্বাসকষ্টে শিশুরা মারা গেছে। ‎আইসিইউ সংকটের কারণেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বর মাসে ভর্তিকৃত ৪০৭০ জন শিশুর মধ্যে মারা গেছে ৩৩৬ জন, অক্টোবরে ৩৯০১ জন শিশুর মধ্যে ৩৪৪ জন, নভেম্বরে ৪১৯৯ জন শিশুর মধ্যে ৩৪৩ জন, ডিসেম্বরে ৩৭৪৩ জন শিশুর মধ্যে ৩৬১ জন মারা গেছে। এছাড়া এই বছরের জানুয়ারিতে ভর্তিকৃত ৩৭৩৫ জন শিশুর মধ্যে ২৭৬ জন, ফেব্রুয়ারিতে ৪২৫৭ জন শিশুর মধ্যে ২৯১ জন, মার্চে ৪৫২২ জন শিশুর মধ্যে ৩০৪ জন মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন বলেন, এক থেকে ২৮ দিন পর্যন্ত নবজাতকের মারা যাওয়ার ঘটনা গত বছর থেকে বেশি। এর আগে কিছুটা কম ছিল। নিউমোনিয়ার কারণে নবজাতকের মৃত্যুহার বেশি।

তিনি বলেন, ‘আমাদের আশপাশের দেশেও নবজাতকের মৃত্যু হার বেশি। তবে ২৯ দিন থেকে ১২ বছর বয়সী শিশু মৃত্যু হার কম।

Read Previous

গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ: শিশির মনির

Read Next

ভিনিসিউসকে ‘নেইমার’ ভাবা বন্ধ করতে হবে

Most Popular