সিঙ্গাপুরের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

 

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের প্রস্তুতি হিসেবে সম্প্রতি ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছিলেন হামজা-শমিতরা। ঐ ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তবে সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচে কোচ হাভিয়ের ক্যাবরেরা ভরসা রেখেছেন মিতুল মারমার ওপর।

কা অত্যন্ত গুরুত্বপূর্ণ- সেই জায়গায় টানা দুই ম্যাচে ভিন্ন দু’জনকে সুযোগ দিয়ে ক্যাবরেরা তার পরিকল্পনায় ভিন্নতা দেখিয়েছেন। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেললেও প্রীতি ম্যাচে শ্রাবণকে সুযোগ দিয়েছিলেন তিনি। অন্যদিকে, ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করা জিকোকে প্রাথমিক দলেই রাখা হয়নি।

রক্ষণভাগে আগের ম্যাচের মতোই আছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া এবারও একাদশের বাইরে থাকায় নেতৃত্বের দায়িত্ব পালন করছেন সোহেল রানা সিনিয়র।

আক্রমণভাগে শমিত সোম ও জায়ান আহমেদের উপস্থিতি বজায় থাকলেও মিরাজুলের জায়গায় সুযোগ পেয়েছেন মোরসালিন। আর দলের অন্যতম ভরসার নাম হামজা দেওয়ান চৌধুরি, আগের ম্যাচের মতোই আজও শুরু থেকেই থাকবেন একাদশে।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।

Read Previous

যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে দুর্ধর্ষ চেচেন আর্মি!

Read Next

নারায়ণগঞ্জের স্কুলছাত্র হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

Most Popular