রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত

 

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তাসংস্থা তাস নিউজ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী মারা যান।

‘মস্কোর সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি ক্রিমিয়ায় একটি পূর্বনির্ধারিত ফ্লাইট অনুযায়ী উড়ছিল।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে।

বিমানটিতে সর্বমোট কতজন যাত্রী ছিলেন সেটি স্পষ্ট করেনি রাশিয়া। তবে কেউ বেঁচে থাকার তথ্য জানায়নি দেশটি।

বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এদিকে, মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিমানটির ওপর কোনো প্রভাব পড়েনি, যা থেকে বোঝা যায় যে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং পাখির মতো কোনো বস্তু এর সঙ্গে জড়িত ছিল না।

এএন-২৬ সামরিক পরিবহন বিমানগুলো ১৯৬০ এর দশক থেকে চলছে। এগুলো মালবহনের কাজে ব্যবহার করা হয়। কিন্তু গত দশকে এই মডেলটি বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে।

এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্নের উত্তর দেয়নি।

Read Previous

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তা করছি: শিক্ষামন্ত্রী

Read Next

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, ৫২ বছর পর খেলবে ডিআর কঙ্গোও

Most Popular