শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা-কর্মচারী শব্দ যুক্ত করে শিল্প ধ্বংসের পাঁয়তারা: মো. হাতেম

বিকেএমইএয়ের সভাপতি মো. হাতেম বলেছেন, শ্রম সংশোধন অধ্যাদেশ-২০২৫ এ শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা-কর্মচারী শব্দ যুক্ত করে শিল্প ধ্বংসের পাঁয়তারা করা হয়েছে। যা মালিক ও শ্রমিকের মধ্যে চিরস্থায়ী বিভেদ তৈরি করবে।

রোববার (০৫ এপ্রিল) বিকেএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

বিকেএমইএয়ের সভাপতি বলেন, মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষয়ী বৈঠকে নেয়া সিদ্ধান্ত অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি।

উদ্দেশ্যমূলকভাবে আইন পরিবর্তন করা হয়েছে দাবি করে বিকেএমইএ সভাপতি আরও বলেন, শ্রমিকের চাকরি অবসানের ক্ষতিপূরণে সময়সীমায় অস্পষ্টতা রয়েছে।

এছাড়াও শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসাবে বিজয়ী হওয়ার ক্ষেত্রেও আইনটি পরিষ্কার নয়। এছাড়া শ্রমিকের ভবিষ্যৎ তহবিলের সংজ্ঞা সংশোধন, মাতৃকালীন মজুরিসহ ৮টি সংস্কার করে আইন পাস করার দাবি জানিয়েছেন বিকেএমইএ সভাপতি।

Read Previous

বিসিবিতে পদত্যাগের হিড়িক, কী বলছেন কর্তারা?

Read Next

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযানে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular