ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তপশিলি ব্যাংক এবং এর শাখা ও উপশাখা বৃহস্পতিবার (৯ এপ্রিল) বন্ধ থাকবে।
সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিল তারিখের প্রজ্ঞাপন মোতাবেক বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ ও ১৪৫ শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তপশিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে।
পে-স্কেলের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিকেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা দেশে কার্যত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
