বৃহস্পতিবার যেসব এলাকায় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসাকেন্দ্র, শাখা বা বুথ আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) বন্ধ থাকবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিল তারিখের প্রজ্ঞাপন মোতাবেক আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ ও ১৪৫ শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসাকেন্দ্র, শাখা বা বুথ বন্ধ থাকবে।

​আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২)(ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Read Previous

হরমুজ খোলার হুমকি ট্রাম্পের, ইরান বললো ‘চাবি হারিয়ে গেছে’!

Read Next

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি: ‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular