উন্নত চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এর আগে, গত বছরের আগস্ট মাসে চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চিকিৎসা শেষে ছয় দিন পর দেশে ফেরার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
সে সময় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান জানান, রাজধানীর গুলশানে চেয়ারপারসনের অফিসে নেতাদের সঙ্গে বৈঠক করে বাসায় ফেরার পর অস্বস্তিবোধ করেন তিনি। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।
