মাদারীপুরে জব্দ করা ২৭ মণ জাটকা গেল এতিমখানায়

মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে ২৭ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তা উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযানের নেতৃত্ব দেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

এ বিষয়ে কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, জাটকা ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী তা মানছেন না। কিন্তু দীর্ঘদিন ধরে কালকিনির মোল্লারহাট বাজারে জাটকা বিক্রি করছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৭ মণ জাটকা জব্দ করা হয়।

পরে তা কালকিনি উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বিক্রেতারা। জনস্বার্থে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

Read Previous

ভোলায় নারী কর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে জামায়াতের মহিলা শাখার মানববন্ধন

Read Next

বনমন্ত্রীর সঙ্গে যে সব বিষয়ে আলোচনা হলো ভারতীয় হাইকমিশনারের

Most Popular