ঢাবি এলাকায় চলছে বৈশাখী শোভাযাত্রা, মানুষের ঢল

charukola

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে বর্ষবরণের এ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় নানা বয়সি মানুষের ঢল নেমেছে। বিভিন্ন মোটিফে সাজানো হয়েছে বর্ষবরণের এ শোভাযাত্রা। এ অনুষ্ঠান ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নতুন বছরের আগমনে উচ্ছ্বসিত বাঙালি। সূচনা হলো ১৪৩৩ বঙ্গাব্দের। এদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর রমনার বটমূলে সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। প্রায় দুই ঘণ্টার এ অনুষ্ঠানে গাওয়া হয় মোট ২২টি গান।

এই বর্ণাঢ্য আয়োজনের মাঝেই রমনার বটমূলে ভিড় জমান সাধারণ মানুষ। তাদের কাছে এটি কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং শেকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ। সেখানে জীর্ণতা ঘুচিয়ে নতুনের আহ্বানে নববর্ষকে স্বাগত জানায় সব শ্রেণিপেশার মানুষ।

বর্ষবরণের এই আয়োজন শেষ হয় সম্মেলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে। পরে সকাল ৯টার ঢাবির চারুকলা থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। এ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কণ্ঠে বাউলদের প্রতি হামলার প্রতিবাদ। আশা, সাংস্কৃতিক বাংলাদেশের।

Read Previous

রাজধানীর ডেমরায় ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত বাবা নিহত

Read Next

দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

Most Popular