রংপুরে বজ্রপাতে নিহত ২ , আহত ৭

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার রামেশ্বরপাড়া গ্রামের মাঝিপাড়ার গ্রামের মিলন মিয়া (৩৫) এবং সখীপুর গ্রামের আবু তালেব (৫৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে সখীপুর গ্রামের একটি মৎস্য খামারে জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল। এসময় জেলেরা সেখানে মাছ ধরতে নামেন এবং কয়েকজন স্থানীয় খামারের পাড়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলেন। হঠাৎ আকাশ কালো করে বজ্রসহ বৃষ্টি শুরু হয় এবং একটি শক্তিশালী বজ্রপিণ্ড খামারের পাড়ে পড়ে। বজ্রপাতের তীব্রতায় উপস্থিত সবাই দিগিবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর দগ্ধ ও আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় গ্রামবাসী নিজেরাই আহতদের উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মিলন মিয়া ও আবু তালেবকে মৃত ঘোষণা করেন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম.এ হালিম লাভলু জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুইজন নিহত হলেও আহতরা এখন অনেকেই সুস্থ বলেও জানান তিনি

Read Previous

শহরে মানবাধিকার: ইউনেস্কো-এপিসিআইসি সম্মেলনে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

Read Next

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular