প্রচণ্ড গরমে আপনি হিট স্ট্রোকের ঝুঁকিতে নেই তো?

প্রচণ্ড গরমে বেহাল দসা সকলের। তাপদাহ যেন বেড়েই চলেছে। এসময় ছোট বড় সবারই রোগ ব্যাধির প্রবণতা বেড়ে গেছে। রোদের তাপে হিট স্ট্রোকের কবলে পড়ছেন একের পর এক। শরীরে অধিক তাপমাত্রা বৃদ্ধিকেই বলা হয় হিট স্ট্রোক।

বিশেষজ্ঞরা বলছেন, হিট স্ট্রোক এক ধরনের হাইপারথার্মিয়া। হাইপার হচ্ছে অধিক মাত্রা, আর থার্মিয়া মানে তাপ। আমাদের শরীরের ভেতরে নানা রাসায়নিক ক্রিয়ার কারণে সব সময় তাপ সৃষ্টি হতে থাকে।

ঘামের সাহায্যে সেই তাপ শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু একটানা রোদে থাকলে গরমে ঘামের সঙ্গে শরীরের অতিরিক্ত পানি বেরিয়ে যায়।

শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশন সৃষ্টি হয়। ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যাওয়াতে লবণের ঘাটতি দেখা দেয়। যার ফলে শরীরকে করে তোলে অবসন্ন ও পরিশ্রান্ত।

এতে মাথাঘোরা বা অজ্ঞান হয়ে পড়তে পারেন অনেকেই। তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যুও হওয়া অস্বাভাবিক নয়। বাচ্চা, বয়স্ক ও যারা ওবেসিটিতে ভুগছে তাদের হিট স্ট্রোকের প্রবণতাও বেশি।

Read Previous

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মমতাজ আলো

Read Next

মার্কিন সামরিক জাহাজে পাল্টা ড্রোন হামলার দাবি ইরানের

Most Popular