গরমে ডিহাইড্রেশন হলে কী করবেন?

গরমের সময়ে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, ডিহাইড্রেশন ও নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে কিছু সচেতনতা খুবই জরুরি।

দেখে নিন গরমে করণীয় কী-

১. বেশি বেশি পানি পান করুন: গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায়, তাই নিয়মিত পানি পান করা জরুরি। পাশাপাশি ডাবের পানি, লেবুর শরবত, ওরস্যালাইনও উপকারী।
২. হালকা ও সহজপাচ্য খাবার খান: তেল-ঝাল, ভাজাপোড়া কমিয়ে শাকসবজি, ফলমূল ও পানিযুক্ত খাবার (তরমুজ, শসা) বেশি খান।
৩. রোদ এড়িয়ে চলুন: দুপুর ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোদ সবচেয়ে তীব্র থাকে-এই সময় বাইরে যাওয়া কমানো ভালো।
৪. হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন: সুতির কাপড় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ঘাম দ্রুত শুকায়।
৫. নিয়মিত গোসল করুন: দিনে ১-২ বার গোসল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং সতেজতা দেয়।
৬. বাইরে গেলে সুরক্ষা নিন: ছাতা, ক্যাপ বা সানগ্লাস ব্যবহার করুন। প্রয়োজনে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
৭. অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন: গরমে বেশি পরিশ্রম করলে হিটস্ট্রোক হতে পারে।
৮. লক্ষণগুলো খেয়াল রাখুন: মাথা ঘোরা, বমি ভাব, অতিরিক্ত দুর্বলতা-এসব হলে দ্রুত বিশ্রাম নিন এবং পানি পান করুন।

Read Previous

চার দিনেই ১০০ কোটি ছাড়ালো অক্ষয়ের সিনেমা

Read Next

মঙ্গলবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular