সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিল ১১ দলীয় নির্বাচনী ঐক্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়।

দলটির সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ নির্বাচন কমিশনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এদিন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ

এ পর্যন্ত ৫০টি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৬৪ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আগ্রহী প্রার্থীরা আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

সংসদীয় আসনের আনুপাতিক হিসাব অনুযায়ী, বিএনপি পাবে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি আসন এবং একটি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা।

Read Previous

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু

Read Next

শিক্ষামন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষার হলে এমপির ফেসবুক লাইভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular