বিশ্বসাহিত্যকেন্দ্রে জাইমা রহমান, কিনলেন বই

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্যকেন্দ্রে গেছেন প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি সেখানে যান। এ সময় বাতিঘর থেকে বই সংগ্রহ করেন জাইমা রহমান।

বিশ্বসাহিত্যকেন্দ্রের লাইব্রেরিতে জাইমা রহমান এসেছিলেন জানিয়ে বিশ্বসাহিত্যকেন্দ্রের যুগ্মপরিচালক (প্রশাসন) মনির হোসেন গণমাধ্যমকে বলেন, তিনি প্রায় ৪০ মিনিট লাইব্রেরি ঘুরে দেখেন। কেন্দ্রের সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের দলিলগুলো দেখে তিনি খুব মুগ্ধ হয়েছেন। তিনি সেলফে সাজানো দলিলগুলোর ছবিও তুলে নিয়েছেন। এছাড়া অনেক পুরোনো বই, যেগুলো এখন দুর্লভ সেগুলো যেভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, তা দেখে তিনি প্রশংসা করেছেন।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, আনিসুল হকের লেখা বই কিনেছেন জাইমা রহমান। এছাড়া তিনি গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, রোকেয়া সাখাওয়াৎ হোসেনের বই সংগ্রহ করেছেন। সাংবাদিক নূরুল কবিরের লেখা বইসহ দেশি-বিদেশি অনুবাদের গ্রন্থও সংগ্রহ করেছেন জাইমা রহমান।

Read Previous

অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে দুর্বল করা যাবে না : সড়ক প্রতিমন্ত্রী

Read Next

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল

Most Popular