দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে ৩০ এপ্রিলের মধ্যে। জ্বালানি তেলের কোনো সংকট নেই। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন নেই। এ সংকট শিগগিরই দূর হবে।

গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার সরকার কোনোভাবে টলারেট করবে না জানিয়ে তিনি বলেন, সরকারের আরও বেশি বেশি যৌক্তিক সমালোচনা করুক গণমাধ্যম। কিন্তু কোনোভাবেই ভুল বা অপতথ্য প্রচার নয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে জঙ্গি আছে, এটা ঠিক। এতে খানিকটা ঝুঁকি তৈরি করেছে। তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি, যে জনগণকে ভয় পেতে হবে। অপরদিকে, আওয়ামী লীগের সময়ে জঙ্গি নিয়ে যে অধিক প্রচার করা হয়েছে, সেটি সত্য নয়। আবার অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল, দেশে কোনো জঙ্গি নেই, সেটিও সত্য নয়।

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে হত্যা ৭৫ শতাংশ কমেছে। এটি পুরোপুরি শূন্যে নেমে আসুক সেটি চাই। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় এটি সম্ভব।

Read Previous

বৃষ্টির দিনে খিচুড়ি খেলে কী ঘটে শরীরে?

Read Next

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular