স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। এ বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে এবং পরিবর্তন আমাদেরকেই আনতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সার্ফেস ওয়াটার ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সেক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে।
ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট নিরাপদ পানি-এ কথা জানিয়ে এসময় পুরোনো চিন্তা বাদ দিয়ে বাংলাদেশকে বাঁচাতে নতুনভাবে ভাবার আহ্বান জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বে নিরাপদ পানির অভাব রয়েছে। নিরাপদ পানির জন্য অনেক যুদ্ধ বিগ্রহও হয়। পরবর্তী বিশ্বযুদ্ধ নিরাপদ পানির জন্য হওয়ার আলামত দেখতে পাচ্ছি।
