জাপান গেলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

শনিবার (২ মে) ভোররাতে তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি রওনা হন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

দলীয় সূত্র জানিয়েছে, সাত দিনের এই সফরে ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

গত সংসদ নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর। এই সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে

Read Previous

সত্যিই কি মেসি-রোনালদো বিশ্বের সবচেয়ে ‘অলস’ ফুটবলার?

Read Next

বান্দরবানে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬

Most Popular