লুৎফরের কথায় ‘মালিক’ সিনেমার আইটেম গানে কণ্ঠ দিলেন প্রতীক-মিলা

ঈদুল আজহায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের ‘মালিক’ সিনেমা আসতে চলেছে। এফডিসিতে শেষ হয়েছে সিনেমাটির আইটেম গান ‘গুলগুলি পিঠা’র শুটিং।

গানটি বিশাল সেটে ধারণ করা হয়েছে। এই গানে শুভ-মিমের সঙ্গে অংশ নেন প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী। পুরো আয়োজনটি ছিল বড় পরিসরের, যেখানে আইটেম গানটিকেও রাখা হয়েছে সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।

‘গুলগুলি পিঠা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। আদিত রহমানের সুর ও সংগীতে, লুৎফর হাসানের কথায় তৈরি এই গান নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না পরিচালক সাইফ চন্দন।

চার বছর আগে ‘সাপলুডু’-তে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল শুভ ও মিমকে। ‘মালিক’ দিয়ে সেই জুটিই ফিরছে নতুনভাবে। এই সিনেমার জন্য মিম দেড় মাসের মহড়ায় অংশ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন। অভিনয়ের পাশাপাশি নিয়েছেন মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ।

Read Previous

সিসি ক্যামেরায় আনা হবে সড়ক-মহাসড়ক: সড়ক ও সেতুমন্ত্রী

Read Next

আঞ্চলিক সংস্থার অ্যাডহক কমিটি বিলুপ্ত করল বিসিবি, নির্বাচন প্রক্রিয়া শুরুর ঘোষণা

Most Popular