তরুণ নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে ‘অফিসার্স ট্রেনিং’ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ মে) তরুণ ঢাকার ৩০০ ফিট এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন চ্যাপ্টার থেকে আসা প্রায় ২৫০ জন বোর্ড সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ সেশনগুলো অত্যন্ত সুপরিকল্পিত এবং অংশগ্রহণমূলক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দিনব্যাপী এই আয়োজনে নেতৃত্ব বিকাশ, দলগত কাজের কৌশল এবং সাংগঠনিক লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রতিনিধিরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি সেশনে অংশ নেন।
ঢাকা ইউনাইটেডের পক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- লোকাল প্রেসিডেন্ট সিনেটর ড. মো. আনামুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রবিউল ইসলাম (রবি), ভাইস প্রেসিডেন্ট মাসউদ বিন আব্দুর রাজ্জাক, সেক্রেটারি জেনারেল মাকসুদ হোসেন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট মো. আব্দুল কাইয়ুম (মাক), ট্রেজারার তাহিয়াদুল ইসলাম তামজিদ, জেআইবি কমিটি চেয়ার খাদিজাতুল কুবরা, স্ট্র্যাটেজিক কমিটি চেয়ার শপনিল হায়দার, প্রকাশনা কমিটির চেয়ার ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, পিআর অ্যান্ড মিডিয়া কমিটি চেয়ার আরিফ সিকদার এবং ডিরেক্টর আসিফুর রহমান।
