পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে উগ্রপন্থার উত্থান নিয়ে শঙ্কায় আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয়ে উগ্রপন্থার উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ তুলে দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় সদ্য যোগ দেয়া সদস্যরা তাদের অভিব্যক্তি তুলে ধরেন। অরাজনৈতিকভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পর, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর চার হাজার সদস্য নিয়ে এনসিপিতে যোগ দেয়ার কথা জানান জুলাই যোদ্ধা গাজী আতিকুল ইসলাম।

এছাড়া নতুন সদস্য হিসেবে এনসিপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করেছে।

এই ভুল রাজনীতির ফলে বিএনপির তরুণ প্রজন্মও এই রাজনীতি প্রত্যাখ্যান করছে। ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীরাও এনসিপিতে যোগদান করবে।

Read Previous

আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা

Read Next

রাজস্থান রয়্যালসের মালিকানা বদলে কারসাজির অভিযোগ প্রতিদ্বন্দ্বী কনসোর্টিয়ামের

Most Popular