মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৩ মে) সকাল ৮টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মূলফটকে আটকে অফিস ঘেরাও করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আয়োজনে এই কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও ট্রাকমালিক, আইনজীবী, সচেতন নাগরিক ও অটোরিকসা, সিএনজি ও থ্রি-হুইলার চালকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর দীর্ঘ ৩৩ বছর থেকে টোল আদায় করা হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানানো হলেও তা সরকার অবজ্ঞা করছে। এ নিয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কাজে আসেনি। উল্টো নতুন করে ইজারার বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

আগামী বছরের জন্য টোল দেয়া হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। কর্মসূচি চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মূলফটক দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।

এ সময় বক্তব্য রাখেন: চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন: চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক শফিক এনায়েতুল্লাহ্, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ অন্যরা।

Read Previous

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, উঠবে ১৬ প্রকল্প

Read Next

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি কবে থেকে শুরু, কবে খুলবে?

Most Popular