বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
আর চলতি মে মাসে মোট ৪৬ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে।
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬১৩ কোটি ৮৫ লাখ বা ৬.১৩ বিলিয়ন ডলার।
Tags: বাংলাদেশ ব্যাংক
