গাবতলী পশুর হাটের নিরাপত্তা নিয়ে যা জানালেন র‌্যাব মহাপরিচালক

রাজধানীর গাবতলী পশুর হাটের নিরাপত্তায় ২৪ ঘণ্টা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

রোববার (২৪ মে) গাবতলী হাট পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

র‌্যাবের মহাপরিচালক বলেন, কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার যেন কোনো হয়রানির শিকার না হন, সেজন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

মো. আহসান হাবীব পলাশ বলেন, রোবাস্ট প্যাট্রলিং চালু করা হয়েছে। ২৪ ঘণ্টা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জাল টাকা শনাক্তে মেশিন বসানো হয়েছে।

Read Previous

রামিসা ধর্ষণ-হত্যা: ফরেনসিক রিপোর্টে যেসব তথ্য জানা গেল

Read Next

২৭ কোটি রুপির পন্ত কি লখনৌর নেতৃত্ব হারাচ্ছেন

Most Popular