বিশিষ্ট ব্যবসায়ীকে বিয়ে করছেন জেনিফার!

ভারতের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটের বিয়ে নিয়ে গুঞ্জন চলছে শোবিজ অঙ্গনে। অনেকে ভেবেছিলেন এক অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যমতে জানা গেছে জেনিফারের হবু জীবনসঙ্গী কোনো অভিনেতা নন তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী।

জানা যায়, জেনিফারের হবু স্বামী সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইসমাইল উইলিয়াম। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসমাইল উইলিয়ামের সঙ্গে জেনিফারের বাগদানও সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিয়ের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এক ভ্রমণের সময় উইলিয়াম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং জেনিফার তাতে সম্মতি জানান। এর পর থেকেই দুই পরিবার বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে।

খবরে আরো বলা হয়েছে, খ্রিস্টান ধর্মীয় রীতি অনুসারে বিয়ে করতে পারেন এই যুগল। তবে বিয়ের তারিখ ও স্থান এখনো চূড়ান্ত হয়নি।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বিয়ের সম্ভাবনা থাকলেও, তা ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতেও হতে পারে বলে জানা গেছে।

ইতিমধ্যে বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠ অনেকেই এ বিয়ের বিষয়ে অবগত রয়েছেন বলে দাবি করা হচ্ছে। অভিনেতা রিতেশ দেশমুখ ও তার স্ত্রী জেনেলিয়া দেশমুখও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার উইংগেট। জনপ্রিয় টিভি সিরিজ ‘দিল মিল গয়ে’র শুটিং সেটে তাদের পরিচয় হয়।

Read Previous

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Read Next

দেশে স্বর্ণের দামে বড় পতন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular