খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে, জুলাইযোদ্ধাদেরটাও বহাল

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অপরিবর্তিত থাকছে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা। তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।

এছাড়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে বীরশ্রেষ্ঠদের ৪০ হাজার টাকা, বীর উত্তম ৩০ হাজার টাকা, বীর বিক্রম ২৫ হাজার টাকা এবং বীর প্রতীক ২৫ হাজার টাকা করার কথা বলা হয়েছে।

এদিকে জুলাইযোদ্ধাদের ভাতা বহাল রেখেছে বর্তমান বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।

এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হয়েছে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।

Read Previous

নতুন বাজেট: ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স

Read Next

১৯৭২-২০২৬: এক নজরে বাজেট পেশ করেছেন যারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular