ডিএসইর বাজার মূলধন হারাল ২৯৬৬ কোটি টাকা

সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। তবে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ২ হাজার ৯৬৬ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৪৩ শতাংশ বা ২ হাজার ৯৬৬ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা।

তবে চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫.৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ৫.৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৪.৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ।

ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪৩৮ কোটি ৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৬২৩ কোটি ৫৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৮১৪ কোটি ৫৫ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৩১ কোটি ৭৩ লাখ টাকা বা ১১.৪০ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৭ কোটি ৬১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৫ কোটি ৮৮ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৩টি কোম্পানির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৪৭ শতাংশ ও ০.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫১৯৫.৭০ পয়েন্টে ও ৯৩২০.০৮ পয়েন্টে।

এছাড়া সিএসআই সূচক ৪.০১ শতাংশ ও সিএসই-৫০ ১.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮৯৭.০৮ পয়েন্টে ও ১১০৮.৭০ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক বেড়েছে ০.০১ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১৩৩৯৬.৫৮ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৮৩ কোটি ০২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৩২ কোটি ৮৮ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৫০ কোটি ১৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির কোম্পানির শেয়ার দর।

Read Previous

ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থায় এআইভিত্তিক চিকিৎসা জ্ঞান অন্তর্ভুক্ত করার উদ্যোগ

Read Next

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular