সাইনাস গুরুতর একটি সমস্যা। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি মাথা ব্যথার যন্ত্রণায় কাজে মনোযোগ দিতে পারে না। তাই ব্যথার সমস্যা মোকাবিলা ও নিয়ন্ত্রণে ডায়েটে গুরুত্ব দেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
ডায়েটেশিয়ানরা বলছেন, সাইনাসের সমস্যা প্রতিরোধে দ্রুত কাজ করতে পারে ৩টি তরল খাবার। আসুন এক নজরে সেগুলো জেনে নিই-
১। স্যুপ জাতীয় খাবার
সবজি কিংবা মুরগির মাংস দিয়ে স্যুপ বানিয়ে নিন। এই স্যুপ সারাদিন দফায় দফায় গরম করে খান। স্যুপের পুষ্টিগুণ ও উষ্ণতা শরীরকে চাঙ্গা করে দেবে। কাজে মনোযোগ ফিরে পাবেন। মাথা ব্যথা নিয়ন্ত্রণে আনবে।
২। আদা চা
শরীরের জন্য বেশ উপকারী আদা চা। এই চায়ে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ। সর্দি কাশির মতো সমস্যায় দ্রুত স্বস্তি দেয় এই চা। সাইনাসের সমস্যাও সারিয়ে তুলতে পারে এটি।
৩। গরম পানি
হাতের কাছে থাকা এই উপাদানটি সাইনাসের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে। গরম পানি পান করুন। চাইলে এর মধ্যে এক চিমটে হলুদ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এই পানি পান করলে সাইনাসের ব্যথা উধাও হবেই।
গরম পানি পানের পাশাপাশি ভাপ নিতে চেষ্টা করুন মুখে, নাকে ও কানে। এতে ব্যথা কমবে ও আরাম অনুভব করবেন।
