সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গরু-ছাগলসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার স্বীকৃতিস্বরূপ সাহসিকতার পুরস্কার পেয়েছেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. গোলাম মোস্তফা।

বুধবার (২৪ জুন) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষে তার হাতে এই পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ২৬ মে গোপন তথ্যের ভিত্তিতে ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রত্যক্ষ নির্দেশনায় গাবতলী পশুরহাট এলাকায় একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা। তিনি সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে গরু-ছাগল বোঝাই ছিনতাইকৃত ট্রাকটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। একইসঙ্গে তিনি এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসী ভূমিকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে পরিদর্শক গোলাম মোস্তফার হাতে সাহসিকতার এই স্মারক তুলে দেয়া হয়।

Read Previous

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

Read Next

লি কিয়াং-তারেক রহমানের বৈঠক শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular