রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে নবনির্মিত জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রোববার (২৮ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্মিত জামে মসজিদের উদ্বোধন করেন তিনি।
এ উদ্বোধনের মধ্য দিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আধুনিক ও পরিপূর্ণ ধর্মীয় উপাসনার একটি নতুন দ্বার উন্মোচিত হলো।
উদ্বোধন শেষে তিনি কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
নবনির্মিত জামে মসজিদ উদ্বোধনের মাধ্যমে কলেজের ধর্মীয় অবকাঠামো আরও সমৃদ্ধ হলো বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার বার্তাও তুলে ধরা হয়।
Tags: প্রতিমন্ত্রী
