মেসি-আলভারেজকে নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আজ (৭ জুলাই) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

কেপ ভার্দে ম্যাচের শুরুর একাদশ থেকে এই ম্যাচে ৩টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। ফাকুন্দো মেদিনার জায়গায় শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো।

আক্রমণভাগে প্রথম চার ম্যাচে শুরুর একাদশে ছিলেন লাউতারো মার্টিনেজ। তবে আজ বেঞ্চে বসতে হচ্ছে তাকে। লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগ সামলাবেন চোট কাটিয়ে পূর্ণরূপে ফেরা হুলিয়ান আলভারেজ।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে মাঝমাঠের পারফরম্যান্সে কিছুটা ঘাটতি দেখা গিয়েছিল। বদলি হিসেবে খেলে নিয়ান্দ্রো পারেদেস খেলার গতিতে পরিবর্তন আনতে পেরেছিলেন। সে কারণে আজ শুরুর একাদশে জায়গা পেয়েছেন তিনি।

মিসরের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আর্জেন্টিনার একাদশ-
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

Read Previous

প্রধানমন্ত্রীর সঙ্গে রোবোসাবে অংশ নিতে যাওয়া রেসিডেনসিয়াল শিক্ষার্থীদের সাক্ষাৎ

Read Next

আকুর দায় শোধের পর কমলো দেশের রিজার্ভ

Most Popular