দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চবিতে একাডেমিক কার্যক্রম স্থগিত

দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতার কারণে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কোথা বলা হয়।

এদিকে পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ মোরশেদুল ইসলাম তার ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান বড়দিঘীর পাড়ে রাস্তা ডুবে থাকায় চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাস গাড়ি চলাচল করবেনা। যার ফলে আজকে ক্লাস ও পরীক্ষাসমূহ সাসপেন্ড ঘোষণা করা হয়েছে৷

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরূপ আবহাওয়া, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে সৃষ্ট দুর্ভোগ বিবেচনায় আজকের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত তিন দিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় যাতায়াতে এরূপ ভোগান্তি তৈরি হয়েছে।

Read Previous

ব্রাজিলভক্ত রতনের আত্মহত্যা, ফেসবুকে যা লিখলেন অপূর্ব

Read Next

এটা পাতানো ম্যাচ, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে আগাম অভিনন্দন

Most Popular