বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা সাড়ে ৩ হাজার ভায়াগ্রা পাচারের শঙ্কা

মিথ্যা ঘোষণায় ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ ভায়াগ্রা বেনাপোল বন্দরের পণ্যাগার থেকে পাচার হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষের অনুরোধে সংশ্লিষ্ট শেডগুলোতে ২৪ ঘণ্টার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, জব্দ করা ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রার চালানটি বন্দরের ৩২ নম্বর পণ্যাগারে রাখা হয়েছে। এর আগে গত ১ জুলাই বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামী স্বাক্ষরিত এক চিঠিতে বন্দর কর্তৃপক্ষকে অবৈধভাবে পণ্য সরিয়ে নেয়ার শঙ্কার কথা জানিয়ে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, কাস্টমসের চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট পণ্যাগারগুলোতে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে আনসার, বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান আল-আরাফা এবং বন্দরের গোয়েন্দা সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন। এছাড়া ৩৪ নম্বর শেডেও ভায়াগ্রা সন্দেহে দীর্ঘদিন ধরে পড়ে থাকা আরেকটি চালানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

Read Previous

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, সর্বশেষ যা জানা গেল

Read Next

এমবাপের গোল ঘিরে নতুন করে ভিএআর বিতর্ক

Most Popular