সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে বিএনপির

দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। অসম্পূর্ণ কোনো কমিটি থাকলে সেগুলোও পূর্ণাঙ্গ করতে তৃণমূলে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেয়া রয়েছে। সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীন দল। না হলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে।

গেল ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশকিছু দলীয় ইস্যু সামনে আসে বিএনপির। এর মধ্যে অন্যতম ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পন্ন করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এখনও অপেক্ষায় ছাত্রদল, স্বেচ্চাসেবক দল, মহিলা দলসহ উল্লেখ্যেযোগ্য ইউনিটগুলো।

এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিপূর্ণ সম্মেলন আয়োজনে তৃণমূল গুছিয়ে আনতে সারা দেশে এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে।

আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনতে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম চলমান। তৃণমূলের কমিটি গঠনে কেন্দ্রের নজরদারিও রয়েছে।

নেতারা বলছেন, সাংগঠনিক কার্যক্রম উচু-নিচু ধারাবাহিকতায় চলমান থাকে। আর তাই চলতি বছর সম্মেলন আয়োজনে প্রয়োজন অনুকূল পরিস্থিতি।

Read Previous

আরও কতদিন থাকবে ভারি বৃষ্টি?

Read Next

সৈকতে গোসলে নামার ৩ দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

Most Popular