২০৩০ বিশ্বকাপে যে ছয়টি দলের অংশগ্রহণ সরাসরি নিশ্চিত

ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরার স্বাদ পাওয়ার পর স্পেনের উদযাপনের রেশ কাটতে না কাটতেই ফুটবল বিশ্বের নজর এখন ২০৩০ সালের ২৪তম বিশ্বকাপের দিকে।

ইতিহাসে প্রথমবারের মতো দুটি মহাদেশের তিনটি দেশ যৌথভাবে আয়োজক হতে যাচ্ছে ২০৩০ ফিফা বিশ্বকাপের। যেখানে স্বাগতিক দেশ হিসেবে যৌথভাবে দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো।

তবে আগামী আসরে যোগ হতে যাচ্ছে এক ‘অনন্য’ মাত্রা। বিশ্বকাপের শতবর্ষ পূর্তির বিশেষ উদযাপনের অংশ হিসেবে টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার মাটিতে। ১৯৩০ সালে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের প্রথম বিশ্বকাপ। ফুটবল মহাযজ্ঞের সেই ১০০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে মন্টেভিডিওতেই শতবর্ষ পূর্তির মূল উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

মূলত আসরের উদ্বোধনী তিনটি ম্যাচ আয়োজিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ১৯৩০ সালের প্রথম আসরটি আয়োজিত হয়েছিল উরুগুয়েতে, যেখানে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল স্বাগতিকরাই। অন্যদিকে প্যারাগুয়েতে রয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন ‘কনমেবল‘-এর সদর দপ্তর; ১৯৩০ সালে বিশ্বকাপের জন্মলগ্নে যেটিই ছিল বিশ্বের একমাত্র ফুটবল সংস্থা।

দক্ষিণ আফ্রিকার এই তিন দেশে কেন তিনটি ম্যাচ খেলা হবে, তার ব্যাখ্যা দিয়ে ফিফা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ‘২০৩০ সালের আসরটি ফিফার জন্য একটি ঐতিহাসিক ও প্রতীকী মুহূর্ত। কারণ দক্ষিণ আফ্রিকার তিনটি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম আসর আয়োজনের ঠিক ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে। প্রতিটি মহাদেশীয় সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনার পর ফিফা কাউন্সিল দক্ষিণ আমেরিকায়-বিশেষ করে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে শতবর্ষের এই বিশেষ উদযাপনের অনুমোদন দিয়েছে।’

স্বাগতিক দল হিসেবে আয়োজক ৬ দেশেরই সরাসরি মূল পর্ব নিশ্চিত

স্পেন, পর্তুগাল এবং মরক্কো আয়োজক দেশ হিসেবে বিবেচিত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই টুর্নামেন্টের মূল পর্বে তাদের খেলা নিশ্চিত হয়ে গেছে।এর পাশাপাশি, শতবর্ষ উদযাপনের ম্যাচ আয়োজক দেশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েও কোনো বাছাইপর্ব ছাড়াই ২০৩০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

এই দেশগুলোকে কীভাবে নির্বাচন করা হলো, তা নিয়ে ফিফা তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, ‘২০৩০ বিশ্বকাপের জন্য মরক্কো, পর্তুগাল ও স্পেনের যৌথ প্রার্থিতা প্রস্তাব করেছিল ক্যাফ এবং ইউয়েফা। একইভাবে, শতবর্ষ উদযাপনের জন্য উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের কথা প্রস্তাব করে কনমেবল। তিন সংস্থাই এই সার্বিক প্রস্তাবে সায় দিয়েছিল।

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের আয়োজক ও চ্যাম্পিয়ন হিসেবে উরুগুয়ের অবদানকে সম্মান জানিয়ে উদ্বোধনী ম্যাচ ও শতবর্ষের মূল অনুষ্ঠান হবে মন্টেভিডিওতে। প্রথম আসরের রানার্সআপ হওয়ায় একটি ম্যাচ পাবে আর্জেন্টিনা। আর ১৯৩০ সালে বিশ্বের একমাত্র ফুটবল সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করা কনমেবলের সদর দপ্তর হওয়ায় একটি ম্যাচ আয়োজন করবে প্যারাগুয়ে।

Read Previous

দুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত, ডুবতে পারে ঢাকা

Read Next

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular