বিনামূল্যে হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন করবে রংপুর কমিউনিটি হাসপাতাল

বিনামূল্যে হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন করার ঘোষনা দিয়েছেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ।

বুধবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। হাসপাতাল কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী ও মানবিক করে তুলবে।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কেবল চিকিৎসাসেবা প্রদানেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনায়ও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য করতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রম অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Read Previous

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

Read Next

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular