কোরআন তেলায়াতে পুরস্কৃত শ্রেষ্ঠ তিন

যশোরে কোরআন তেলায়াত প্রতিযোগিতায় তিনজন শ্রেষ্ঠসহ ১০ জন পুরস্কৃত হয়েছেন। যশোরের মান্দিয়া বটতলার রহমানিয়া মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের যশোর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সৈয়দ মাহবুবুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা সেক্রেটারি আলহাজ মো. নূর ইসলাম।
কোরআন তেলায়াত প্রতিযোগিতার

বাছাই পর্বে অর্ধ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্য থেকে টপ টেন নির্বাচন শেষে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে শ্রেষ্ঠ তিনজনের মধ্যে প্রথম হয়েছেন মো. মু’আয হুসাইন। এতে মো. মাহিম মোল্যা দ্বিতীয় ও মো. ইসমাইল হোসেন তৃতীয় হয়েছেন।

এ ছাড়া টপ টেনের বাকি সাত প্রতিযোগী মো. মুহাইমিনুল ইসলাম, মো. হুসাইন আহমাদ, মো. রিফাত হোসেন, মো. লাবিব মোল্যা, মো. নূর হুসাইন, মো. ইউসুফ ও মো. আবু বকর অংশগ্রহণমূলক পুরস্কার পেয়েছেন।

মিসেস মনোয়ারা বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক সৈয়দ আহসান কবীর, হাফেজ সৈয়দ কামরুজ্জামান, সৈয়দ সাইফুল ইসলাম, নড়াইল রেজিস্ট্রি অফিস মসজিদের মুয়াজ্জিন মো. জাফর আলী খান, মো. তারুকুল ইসলাম প্রমুখ।

 

Read Previous

প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে

Read Next

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: ফজলুল হক মিলন

Most Popular