অল্প সময়েই বানিয়ে ফেলুন মজাদার চিকেন কাবাব

বিকেলের চায়ের আড্ডা হোক কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নে গরম গরম চিকেন কাবাব হতে পারে দারুণ এক নাশতা। খুব অল্প সময়ে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় মজাদার এই কাবাব।

ছোট থেকে বড়- প্রায় সবারই পছন্দের এই স্ন্যাকসটি আড্ডায় এনে দিতে পারে বাড়তি আমেজ। তাই অল্প সময়ে ঝটপট কিছু তৈরি করতে চাইলে আজই ঘরে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন কাবাব, আর পরিবেশন করে চমকে দিন পরিবারের সবাইকে।

উপকরণ

হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ
ডাল সামান্য
​আলু ১টি
আদা-রসুন বাটা ১ চা চামচ
কাবাব মসলা ১ চা চামচ
ম্যাজিক মসলা স্বাদ ১ প্যাকেট
​পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো
​কাঁচা মরিচ কুচি ২টি
পুদিনা পাতা কুচি ১ চা চামচ
ডিম ১টি
লবণ স্বাদমতো
তেল ভাজার জন্য

​প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে ছোট করে কেটে রাখা মুরগির বুকের মাংস, অল্প ডাল, আলু, আদা-রসুন বাটা এবং কাবাব মসলা একসঙ্গে নিয়ে নিন। এবার এতে পরিমাণমতো পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিন। মাংস ও অন্যান্য উপকরণ নরম হয়ে এলে খেয়াল রাখবেন, প্যানে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। মিশ্রণটি একদম ঝরঝরে হয়ে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিন।

সিদ্ধ করা মাংসের মিশ্রণটি নামিয়ে ভালো করে মেখে বা বেটে নিন। এবার এর সঙ্গে পুদিনা পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ কুচি, স্বাদমতো লবণ এবং ম্যাজিক মসলা দিয়ে দিন। একটি ডিম ভেঙে দিন এবং হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু মেখে নিন।

এরপর মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে গোল বা চ্যাপ্টা করে কাবাবের আকার দিন। চুলায় প্যান বসিয়ে তাতে ভাজার জন্য পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হয়ে এলে মাঝারি আঁচে কাবাবগুলো ছেড়ে দিন।

এপিঠ-ওপিঠ উল্টে সুন্দর সোনালি ও মুচমুচে রং না আসা পর্যন্ত ভেজে তারপর তুলে নিন। হলে গেলে চিকেন কাবাব প্লেটে তুলে পেঁয়াজের রিং আর তাজা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। সঙ্গে টমেটো সস বা মেয়নিজ থাকলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে।

Read Previous

টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে

Read Next

ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিস্তার রোধে তিন ওয়ার্ডে চসিকের ক্র্যাশ প্রোগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular