যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে জেনেভায় আব্বাস আরাগচি
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয়ে দ্বিতীয় ধাপের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের। তেহরান-ওয়াশিংটনের এ আলোচনার লক্ষ্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো ও যে কোনো ধরনের সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো।
