‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য, দাবি পুলিশের
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার
