স্যান্ডেলের ভেতর লুকানো ছিল ৩২৫০ পিস ইয়াবা, গ্রেফতার ৩
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় স্যান্ডেলের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ২৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নগরের মোহরা কাজীর হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
