ঈদে বাড়ি ফেরা হলো না সৌদি প্রবাসী শাওনের
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শাওন মির্জা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আসন্ন পবিত্র ঈদুল আজহায় তার দেশে ফেরার কথা ছিল। তবে এভাবে তার আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
