বিশ্বকাপ জেতার একদিন না যেতেই শাস্তি পেলেন ভারতীয় পেসার
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার একদিন না যেতেই আইসিসির শাস্তির মুখে পড়লেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে জরিমানা করা হয়েছে তাকে। ঘটনা রোববার ( ৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
