যুক্তরাষ্ট্রে রফতানি বাড়লেও ইউরোপ ও অপ্রচলিত বাজারে পিছিয়ে বাংলাদেশ
বাংলাদেশের তৈরি পোশাক খাত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে মার্কিন বাজারে ৩ শতাংশ বৃদ্ধি অর্জন করেছে। জুলাই-নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে ৩.২২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক, যা আগের বছরের ৩.১২ বিলিয়ন ডলারের তুলনায় বেশি।
