সৈয়দপুর রেলকারখানায় ১২৭ কোচ মেরামত, ব্যবহার ঈদযাত্রায়
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় বেড়েছে ব্যস্ততা। বাড়তি চাপ সামাল দিতে সেখানে ১২৭টি কোচ মেরামত ও সচল করার কাজ চলছে। মেরামত শেষে এসব কোচ দেশের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হবে।
