ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার(৭ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যঙ্গেল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইউনিক বাসের ৭ যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Read Previous

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Read Next

গফরগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে যোগাযোগ বন্ধ

Most Popular