তুরস্কের ঝড় ঠেকিয়ে দারুণ জয় পেল অস্ট্রেলিয়া

 

অনেকেই হয়তো ভেবেছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ জয় পাবে তুরস্ক। পুরো ম্যাচেও আধিপত্য ছিল তাদেরই। তবে সকলকে হতবাক করে তুরস্কের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে সকারুসরা।

কানাডার ভ্যাঙ্কুভারে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে গোল করেছেন নেস্টোরি ইরানকুন্ডা এবং কনর মেটকাল্ফ।

পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের গোল পোস্টে ৩০টি শট নেয় তুরস্ক। তবুও গোলের দেখা পাননি গুলের-ইলদিজরা।

ম্যাচের দুই হাফে দুইটি গোল করে অস্ট্রেলিয়া। ২৭তম মিনিটে কাউন্টার অ্যাটাকে অস্ট্রেলিয়াকে প্রথমবার এগিয়ে দেন ইরানকুন্ডা। ম্যাচের ৭৫তম মিনিটে তুরস্কের এক খেলোয়াড়ের ভুল পাশে বল পেয়ে যান মেটকাল্ফ। বল পেয়েও দূরপাল্লার শটে বল জালে পাঠান তিনি।

এই জয়ে গ্রুপ ‘ডি’-এর দুইয়ে উঠলো অস্ট্রেলিয়া। সকারুসদের পরের ম্যাচে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

Read Previous

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনচেষ্টা ঠেকাল বিজিবি

Read Next

দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ

Most Popular