দাম নিয়ে বনিবনা না হওয়ায় মার্তিনেজকে দলে ভেড়াল না জুভেন্টাস

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে (দিবু) দলে ভেড়ানোর সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। আর্থিক বিষয়ে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় কাতার বিশ্বকাপজয়ী এই তারকাকে নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে জুভেন্টাস।

টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুই ক্লাবের আলোচনা ভেস্তে যাওয়ায় মার্তিনেজ আপাতত বার্মিংহামেই থেকে যাচ্ছেন।

এর আগে ২০২৫ সালের মে মাসে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ শেষে মার্তিনেজের আবেগপ্রবণ বিদায়ের দৃশ্য দেখে ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হয়েছিল। তবে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য কোনো প্রস্তাব না আসায় ২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়া এই নির্ভরযোগ্য গোলরক্ষককে ঘিরে জল্পনার অবসান ঘটল।

বর্তমানে ছুটি কাটিয়ে তিনি যথারীতি অ্যাস্টন ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই অনুশীলনে ফিরবেন।

Read Previous

যুদ্ধ নয়, আলোচনায় সমাধান চান ট্রাম্প

Read Next

হরমুজ প্রণালী পুনরায় চালুর কূটনৈতিক উদ্যোগ, তেলের বাজারে স্বস্তি

Most Popular