প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাতে মিলিত হতে যাচ্ছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। পরে পররাষ্ট্রমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রী ও হাইকমিশনারের এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্যিক ও আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি তিস্তার পানিবণ্টন, সীমান্ত হত্যা এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ডের মতো অমীমাংসিত বিষয়গুলো উঠে আসতে পারে। বৈঠক শেষে সার্বিক বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

Read Previous

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

Read Next

হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ ‘ভিত্তিহীন’: সিএমএসডি কর্তৃপক্ষ

Most Popular